Posts

Showing posts with the label pressure cooker

একটি প্রেশার কুকার রম্য – সাকিব জিযান

Image
একটা অদ্ভুত গ্রামের মানুষদের গল্প এটা। সেই গ্রামের মানুষ সবকিছুতেই প্রতিযোগিতা করে, ভালো মন্দ কিংবা ভান্দ(ভালো আর মন্দের মিশ্রণ) সবকিছুতেই। তো গ্রামের মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় আসবাব নিয়েও প্রতিযোগিতা করবে, সেটা স্বাভাবিক কিন্তু অদ্ভুত। আর আমাদের গল্প যে আসবাবটা নিয়ে তা হলো একটা অদ্ভুত পাতিল।  গল্পের শুরুটা হয় মফিজ মিয়ার বাড়িতে যেদিন মফিজ মিয়া শহর থেকে একটা প্রেশার কুকার কিনে আনলেন। অনেক দামি এই পাতিলে সবকিছু রান্না হয় অনেক তাড়াতাড়ি। তার স্ত্রীতো বেজায় খুশি, আর সবার পাতিলের চেয়ে তার পাতিল সেরা! এর চেয়ে বড় কথা পাতিলটা শীষ দেয়। মফিজ মিয়াও বেজায় খুশি। একদিন মফিজ মিয়ার স্ত্রী রান্নার জন্য মাংস বসিয়ে কোন এক কাজে গিয়ে ভুলে যায় রান্নার কথা। যখন মনে পরে, রান্না ঘরে দৌড়ে আসে সে। তত ক্ষনে মাংস হাড় সবকিছু গলে কি এক অবস্থা! কিন্তু মফিজ দম্পতি তাতে খারাপ টা না দেখে ফলাও করে তাদের পাতিলের গুন গাইতে থাকে, পাতিলটা হাড়কেও গলিয়ে নরম করতে পারে! এইপর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিলো। কিন্তু মফিজ মিয়ে একদিন বলেই ফেললেন, তাদের পাতিল পাথর পর্যন্ত সিদ্ধ করতে পারে। এবার গ্রামের টনক...