Posts

Showing posts with the label saqib

পঙ্গু

Image
১ . চিপা দূর্গন্ধ গলিটা থেকে বেরিয়ে গাছটার দিকে তাকালো শামসু। গাছটায় লম্বা লম্বা ফল হয়। ছোট ছেলেপেলেরা ফল কুড়াতে প্রায়ই গাছটা নিচে ভীড় করে। ছোট বাচ্চাদের শামসু পছন্দ করে না। দেখলেই তাই তাড়া করে। এমনিই তাড়া করে। আজ সকালে কোন বাচ্চাকেই আশেপাশে দেখলো না। বাচ্চাগুলো সাধারণত বিকালেই আসে এদিকে। গাছের নিচে একটু ফাকা জায়গা। এক্কা দোক্কা খেলে , কুতকুত খেলে। আরো কত কি খেলে। ঐ সময় শামসু বাসায় থাকে না। অফিসে থাকে। ঢাকা শহরের এক গার্মেন্টসের হেল্পার সে। শুক্রবারে সেই অফিস বন্ধ থাকে। বাচ্চাগুলো তাই শুক্রবারে আর এদিকে আসে না। আজ অবশ্য শুক্রবার না।  গাছ সমেত ফাকা জায়গাটা পার হয়ে আরেকটা গলিতে ঢুকলো শামসু , পথ সংক্ষেপ করার জন্য। এই গলিটাও অনেক দুর্গন্ধময়। এমনেই চিপা গলি , তার উপরে অর্ধেক রাস্তা দখল করে ঘুমাচ্ছে একটা কুকুর। মেজাজ বিগড়ে গেলো শামসুর। কুকুরটার কাছে যেয়ে কষে লাগিয়ে দিলো এক লাথি। ঘেউঘেউ করতে করতে কুকুরটাও পালিয়ে গেলো এলাকা থেকে। এই এলাকার কু...