Posts

Showing posts with the label ঘুম

স্বপ্ন - সাকিব জিযান

Image
যান্ত্রিকতা আর কোলাহলের ভীড়ে মত্ত একটা ট্রেন ছুটে চলছে যান্ত্রিকতার দিকেই। প্রচুর ভীড়, যেন আর একজন মানুষ বেশি উঠলেও তা ইস্পাত ট্রেনের শরিরে ফাটল ধরিয়ে দিবে। একটি ছোট ছেলে আমড়া বিক্রি করছিল সেই ট্রেনের  অমানবিক ভীড় ঠেলে। স্বপ্ন দেখার এই বয়সে সে যে স্বপ্ন দেখেনা তা না। কিন্তু তাতে আঘাত হানে তার অতীত। একসময় সে স্কুলে যেত, বাবা বিহীন সে সংসারে তা ছিল ট্রেনের এই ভীর ঠেলার মতোই কঠিন। তবুও সে হাল ছাড়ে নি। কারণ তখন তার মা তাকে স্বপ্ন দেখাতো। কিন্তু তার স্বপ্ন ভাংগে। মিথ্যা চুরির অপবাদে যেদিন আক্কাস আলী তাকে বেদম প্রহার করে, তারপর আর সে স্কুলে যায় নি। আজ আমড়া বিক্রির সময়ও সে স্বপ্ন দেখে, একদিন এই ট্রেনটা তার নিজের হবে। তখন আর অন্য কোন আমড়াওয়ালা তাকে ধাক্কা দিতে পারবে না। অনেক দিন পর সে একটু বড় হয়। স্থানীয় বাজে ছেলেরা তাকে এখন নেতার নজরে দেখে। আরও অনেক বছর পরের কথা। এখন আর সে বালক নেই। হয়েছে অনেক বড়। এখন আর সে ট্রেনের মালিক হবার মতো ছোট স্বপ্ন দেখে না। কারন এখন সে একটা পুরো স্টেশনের মালিক। তার ভয়ে উঠে বসে সমগ্র স্টেশনের হকার-শ্রমিক সবাই। আক্কাস আলী জানেও না তার ছাত্র আজ ক...

ঘুম - সাকিব জিযান

Image
চোখটা খুলে দেখি সকাল ৬ টা ৪৭ মিনিট। তাড়াহুড়ো করে উঠে পড়ি বিছানা থেকে। গতকাল ৬ টা ৪০ মিনিটে উঠার পরও দেড়িতে কলেজে পৌছাই। আজ তাই তাড়াহুড়া করে কোন রকম শার্ট-প্যান্ট পরেই রওনা হই কলেজের উদ্দ্যেশ্যে। দ্বিতীয় বারের মতো ঘুম ভাঙলো বাসে বসে। প্রচুর ঘুম পাচ্ছিল। ভাগ্য ভালো আসাদগেটে পৌছে ঘুমটা ভাঙলো। তাড়াতাড়ি বাস থেকে নেমেই একরকম উড়ে উড়েই কলেজে পৌছালাম। ঘড়িতে তাকিয়ে দেখি ক্লাস শুরু হবার ১০ মিনিট আগেই অদ্ভুতভাবে কলেজে পৌছে গেছি। ঘুমটা এখোনো প্রচন্ডরকম ক্লান্ত করে রেখেছে আমায়। কফি খাওয়া দরকার। হাতে সময় থাকায় কফি নিয়ে বসে পড়ি ক্যান্টিনের পাশের বেঞ্চ গুলোতে। ঝিমুচ্ছি আর কফি খাচ্ছি। তৃতীয়বারের মতো ঘুম ভাঙলো ক্যান্টিনে। উঠে দেখি কফিটা ঠান্ডা হয়ে গিয়েছে। তাড়াতাড়ি ঘড়িতে তাকাই। ৯টা বেজে ৩০ মিনিট। আমার মাথায় বাজ ভেঙ্গে পড়লো। দুটো ক্লাস মিস!! এমনিতেই আমাদের কলেজের নিয়ম-নীতি অনেক কড়া। এখন ক্লাসে গেলে তো চরম অপমানিত হবো। ক্যান্টিন হতে বাইরে এসে দেখি একজন শিক্ষক ঘুরাঘুরি করছেন। তাই দৌড়ে ঢুকে পড়লাম বাথরুমে। হঠাৎ বাথরুমের দরজায় টোকা। ঠক! ঠক! ঠক! ভ...